সিংগাইরে দক্ষিণ সাহরাইলে আ’লীগের ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে দক্ষিণ সাহরাইলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে বিএনপি সমর্থকরা।

ভিকটিমের ভাই সিরাজ জানান, সোমবার (২৭ জানুয়ারী) আনুমানিক দুপুরের দিকে সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের খালেক মেম্বারের নাতি ও আমিনূর মাস্টারের পুত্র ও বিএনপি সমর্থক শিবলু,শিবলুর ভাই অর্ণব,কাদেরের পুত্র আলমগীর ও সাব্বিরসহ ৮-১০ জনের একটি সশস্ত্র গ্রুপ ইউনিয়ন পরিষদে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আ’লীগ সমর্থক আজিজুল মুন্সিকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে কি না,তা জানা যায়নি।

শিরোনাম