এবার বিশ্ব ইজতেমা শেষ হবে ৩ পর্বে

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৫৮তম বার্ষিক সমাবেশ বিশ্ব ইজতেমা। সাদপন্থি ও যুবায়েরপন্থিদের বিবদমান দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। দুই পর্বে বিশ্ব ইজতেমা করার প্রস্তুতি নিচ্ছেন যুবায়েরপন্থিরা। তাদের প্রথম পর্ব ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২রা ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব ৩রা ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে যুবায়েরপন্থিদের দুই পর্বের ইজতেমা শেষ হবে।

সাদপন্থিদের এক পর্বের ইজতেমা ১৪ই ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ২০২৫ সালের তিন পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করছেন প্রশাসন।

শিরোনাম