সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্ম গ্রন্থ আল-কোরআন পোড়ানো যুবককে গুলি করে হত্যা

সংবাদ জমিন ডেস্কঃ
সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানো যুবক সালওয়ান মোমিকা’কে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে। ধর্মীয় গ্রন্থে আগুন দিয়ে সহিংস প্রতিবাদ বিক্ষোভে উস্কানি দিয়েছিল সে। তার কর্মকাণ্ডে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। ইরাকের সঙ্গে সুইডেনের কূটনৈতিক সম্পর্কে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে বাগদাদ থেকে বহিষ্কার করা হয় সুইডেনের রাষ্ট্রদূতকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, বুধবার সন্ধ্যায় স্টকহোমের সোদারটালজে’তে একটি এপার্টমেন্টে তাকে হত্যা করা হয়েছে। ২০২৩ সালে স্কটহোম সেন্ট্রাল মসজিদের বাইরে মুসলিমদের ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগ করে মোমিকা। এর ফলে সৃষ্টি হয় অস্থিরতা।

শিরোনাম