ঢাকার উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, আহত-৫
স্টাফ রিপোর্টারঃ
তিন শিক্ষার্থী আটকের প্রতিবাদে রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় হামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরার শিক্ষার্থীরা। এতে উত্তরা পশ্চিম থানার এএসআই মহাদেব সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে একটি অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে আটক করে আমাদের থানা পুলিশ। এরই জেরে শতাধিক শিক্ষার্থী প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। এরপর সন্ধ্যায় তারা এসে আমাদের উত্তরা পশ্চিম থানায় হামলা চালায়। তাদের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে আমাদের অন্তত পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতে সেনাবাহিনীর দুটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।