মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার লাশ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পেঁয়াজ ক্ষেতের পাশে মিললো যুবলীগ নেতার লাশ। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র ও বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী ভাদিয়াখোলা গ্রামে গান শুনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সকালে সরফদিনগর এলাকার ফসলের মাঠে পেঁয়াজ ক্ষেতের পাশে একটি জলাশয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে আসল ঘটনা উন্মোচন হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম