তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে বাংলা একাডেমীতে উত্তেজনা

স্টাফ রিপোর্টারঃ
তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে উত্তেজনার জেরে বইমেলায় ‘সব্যসাচী’ নামের একটি স্টল বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বইমেলার

সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টল ঘিরে একদল লোক জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। তারা স্টলটি বন্ধ করে দেয়ার দাবি তুলেন। তখন ওই প্রকাশনীর প্রকাশক শতাব্দি ভবের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। উত্তেজনার মধ্যে পুলিশ এসে প্রকাশককে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন সেখানে গিয়েও বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ‘সব্যসাচী’র স্টল ত্রিপল দিয়ে ঢেকে বন্ধ করে দেয়। পরে ঐ প্রকাশককে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

শিরোনাম