গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের সময় হামলায় আহত ১ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের সময় হামলায় আহত ১ যুবকের মৃত্যু হয়েছে।গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত আবুল কাশেম (২০) মারা গেছেন।

বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ।

শিরোনাম