সিংগাইরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
সিংগাইরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা। এ ঘটনায় চালকদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার(১২ ফেব্রুয়ারী)মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বানিয়ারা গ্রামের আন্তালের পুত্র যাত্রীযোগে অটো রিকশা নিয়ে একই উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামে পৌঁছলে যাত্রীরা অজ্ঞান নাশক ওষুধ প্রয়োগ করে অটো রিকশাসহ তার সাথে থাকা সর্বস্ব লুটে নেয়। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

শিরোনাম