রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও হিংসা মূলক: জামায়াত

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে ‘মোনাফেক’ বলে যে বক্তব্য দিয়েছেন’- তা জাতীয় ঐক্যবিরোধী এবং হিংসামূলক বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, জনাব রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কী অর্জন করতে চান, তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে, এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

শিরোনাম