ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম