আজ দুপুরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে, কুয়েট শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা

খুলনা প্রতিনিধিঃ
আজ দুপুরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে কুয়েট শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে কুয়েটের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুয়েটে প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ আল্টিমেটামের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।ছবি-প্রতিকী

শিরোনাম