কুয়েটের পর উত্তপ্ত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ
কুয়েটের পর উত্তপ্ত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। কুয়েটের ঘটনায় তিনটি সংগঠন ক্যাম্পাসের জিরো পয়েন্টে পৃথক কর্মসূচি দেয়।

শুরুতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দুই সংগঠনের নেতাকর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও ছাত্রদলের উদ্দেশে স্লোগান দিতে থাকেন।এরপর থেকে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

শিরোনাম