বিপাকে ক্রেতারা,রোজা আসতে না আসতেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিলো

স্টাফ রিপোর্টারঃ
বিপাকে ক্রেতারা,রোজার আগেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিলো। এক ক্রেতা বললেন, সয়াবিন তেল কিনতে ১০ থেকে ১২টা মুদি দোকান ঘুরেছি। কিন্তু কোথাও খোলা তেল পাইনি। বোতলজাত এক লিটার সয়াবিন তেলও নেই মুদি দোকানে। বাধ্য হয়ে সুপারশপ থেকে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল কিনলাম। টাকা সীমিত থাকায় আর কিছু কিনতে পারিনি’, এভাবেই আক্ষেপের কথা বলছিলেন পুরান ঢাকার কলতাবাজারের বাসিন্দা মনি বেগম (৪২)।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছর রোজা এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার সব সিন্ডিকেট ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু গত ছয় মাসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। প্রয়োজনীয় কোনও জিনিসপত্রের দাম এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি‌। চালের দাম বেড়েই চলেছে। এখন আবার তেলের সংকট দেখা দিয়েছে।’

শিরোনাম