সিংগাইর নয়াপাড়া গ্রামের চা বিক্রেতা ফারুক গৃহবধূ নিয়ে উধাও,এলাকা তোলপাড়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মরহুম ফজর আলীর পুত্র ও চা বিক্রেতা ফারুক(৩৬) সুন্দরী এক গৃহবধূ নিয়ে উধাও হয়ে গেছে।এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

জানা গেছে, চা বিক্রেতা ফারুক ভন্ড ফকির সেজে চিকিৎসার নামে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। ফারুকের প্রতারণার ফাঁদে পড়ে চিকিৎসা নিতে আসা এক সুন্দরী গৃহবধূ। গত মঙ্গলবার বিকেলে সেই গৃহবধূকে নিয়ে লাপাত্তা হয়ে যায় ভন্ড ফকির ফারুক। ভন্ড ফকির ফারুক ও গৃহবধূকে খুঁজছে ভিকটিম পরিবার।এ ব্যাপারে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য,ভন্ড ফারুক ইতিপূর্বে এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে হাওয়া হয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে এবং ঐ মামলায় সে জেল-জুলুমও ভোগ করে।

শিরোনাম