সিংগাইরে ফোর্ডনগরে অপরাধ ও মাদক নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
oppo_2
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ফোর্ডনগরে ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অপরাধ ও মাদক নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়(গুচ্ছ গ্রাম) মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।ফোর্ডনগর ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফোর্ডনগর ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কে এম আকতারুজ্জামন,ব্যবসায়ী আব্দুল করিম মজুমদার, ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলাম,এনামুল হক,সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সালাউদ্দিন,ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল প্রমুখ।