দৌলতদিয়া যৌনপল্লি থেকে অগ্নেয়াস্ত্রসহ জেলা যুবদলের সাবেক সভাপতি পাকড়াও

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শনিবার গভীর রাতে যৌনপল্লি থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জেলা যুবদলের সাবেক এক সভাপতিকে পাকড়াও করেছে পুলিশ।

গ্রেফতার ওই নেতার নাম আবুল হাসেম সুজন (৫৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।

জানা গেছে,ঘটনার রাতে আবুল হাসেম দৌলতদিয়ায় এক যৌনকর্মীর কক্ষে আসেন। আগ্নেয়াস্ত্র বের করে সবার মধ্যে ভীতির সঞ্চার করে।এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম