অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নিয়ে সন্দেহ বাড়ছে: তারেক রহমান

স্টাফ রিপোর্টারঃ
অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নিয়ে সন্দেহ বাড়ছে বলে তারেক রহমান মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’ বলে তিনি মনে করেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বারের আইনজীবীদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে, সরকারের বিভিন্ন ব্যক্তির কথা-বার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে, তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে, তারা (অন্তর্বর্তীকালীন সরকার) সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। ক্ষেত্র বিশেষে এবং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে সন্দেহ সৃষ্টি হচ্ছে।যা সুখকর নয়।

শিরোনাম