৫ আাগস্টের পর লাগাতার আইনশৃঙ্খলার অবনতিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ
৫ আগস্টের পর লাগাতার দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রবিবার (২৩ ফেব্রুয়ারি) সারা দেশে কর্মসূচি পালন করেছেন।

রাজধানীর আসাদগেট ও জিগাতলা এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার পর আসাদগেট এলাকায় সড়ক আটকে মিছিল করে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।

সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আসাদগেটে সড়কের এক পাশ অবরোধ করে রেখেছিল শিক্ষার্থী ও সাধারণ জনতা। ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশের আশ্বাসে তিন ঘণ্টা পর দুপুর ২টার দিকে সড়ক ছেড়েছেন তারা।

শিরোনাম