হেমায়েতপুর-সিংগাইর সড়কের খোলাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত-১,আহত-৮

কোহিনূর ইসলাম রাব্বিঃ
হেমায়েতপুর-সিংগাইর সড়কের খোলাপাড়া নামক স্থানে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১ জন।আহত হয়েছে ৮ জন।

জানা গেছে,মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী)দুপুরে সড়কের খোলাপাড়া এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকের পিছনে থাকা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়।এতে ঘটনাস্থলেই ১জন প্রাণ হারায়। নিহতের নাম কাইয়ুম(২৭)।বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর ভাকুম গ্রামে। পিতার নাম আব্দুল মোল্লা। আহতরা হলেন, হরিরামপর উপজেলার সোনাকান্দার হারুনের পুত্র পলাশ বিশ্বাস(৩৫)ঢাকার ৬১, গ্রীণ রোড মহল্লার নিজামুদৃদিনের পুত্র আলমগীর(৩৫),ময়মনসিংহের ইশাগঞ্জের সুজনের পুত্র মোশাররফ(৩৫),উপজেলার আজিমপর গ্রামের ওসমানের পুত্র রিপন(৪০),সাভারের আড়াপাড়ার গফুর বিশ্বাসের পুত্র মামুন(৪২),আজিমপর গ্রামের আমের আলীর পুত্র ওমর আলী(৫৮),ময়মনসিংহের হাবিবুরের পুত্র মেহেদী(২৭) ও হরিরামপুর উপজেলার গোপালপুর এলাকার অনিলের পুত্র সঞ্জয়(৬০)।

আহতদের মধ্যে পলাশ,আলমগীর,মোশাররফ,রিপন ও ওমর আলীর অবস্থা আশংকাজনক দুর্ঘটনার সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশকে হিমশিম খেতে হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।পুলিশ ট্রাক,পিকআপ ও সিএনজিটিকে জব্দ করেছে।

ওসি (তদন্ত)স্বপন কুমার সরকার জানান,এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।-এডিট

শিরোনাম