মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, আতঙ্কে প্রাণ গেল স্ত্রীর

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে ‘আতঙ্কিত’ হয়ে স্ট্রোক করে মারা গেছেন শাহজাহানের স্ত্রী আকলিমা বেগম (৬৭)।

জানা গেছে,বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় স্ট্রোক করলে তার স্ত্রী আকলিমা বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া। তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আগুন দেয়। তবে তারা কারা রাতের আঁধারে সেটি নিশ্চিত হতে পারিনি আমরা।’

শিরোনাম