গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা।পোশাক কারখানার ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি, মাসিক চাঁদা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন ও শিপমেন্টের কাভার্ডভ্যান আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় তিনিসহ তার সাত সহযোগীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার জয়দেবপুর থানাধীন শিরিরচালা (পশ্চিমপাড়া) এলাকার কনফিডেন্স ট্যাক্স ওয়্যার লিমিটেড (পোশাক) কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা মিনহাজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন,শিরিরচালা (পশ্চিমপাড়া) এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ মোল্লা (৪৫), আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (৩২), মামুন মিয়া (৩০), মৃত আব্দুল মজিদের ছেলে আবু সাইদ (৪৫), মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে আশরাফুল (৪০), মৃত মজিবর রহমানের ছেলে দুলাল মিয়া (৪২) ও বানিয়ারচালা (জলপাইতলা) এলাকার মৃত শামছুল হকের ছেলে জাহিদ হাসান রুবেল (৩২)।

শিরোনাম