জামিন চাইতে আদালতে আসা আ.লীগ নেতাদের ওপর হামলা, এরপর গ্রেফতার করে জেলে প্রেরণ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর হওয়া একটি মামলায় তাদেরকে রবিবার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

শিরোনাম