ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে এসআইকে মারধর, গ্রেফতার আরও ১০

চট্টগ্রাম প্রতিনিধিঃ
ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে এসআইকে মারধর, গ্রেফতার আরও ১০।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে মারধরের অভিযোগে আরও দশ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

শনিবার (১ মার্চ) রাতভর অভিযান পরিচালনা করে নগরের পাঁচলাইশ এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

শিরোনাম