ছাত্রদলের এক কমিটির ৯ জনের মধ্যে সাত জনই নারী,সোস্যাল মিডিয়ায় ভাইরাল

নিজস্ব প্রতিনিধিঃ
রাজনীতিতে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ যেখানে সীমিত- সেখানে ব্রাহ্মণবাড়িয়ার একটি কলেজ কমিটিতে ৯ পদের সাতটিতেই নারী নেত্রীদের স্থান দিয়েছে ছাত্রদল। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে ছাত্রদলের ওই কমিটিতে প্রাধান্য পেয়েছেন নারীরা।

ঘটনাটি আলোচনায় কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে পুরো নাসিরনগর উপজেলায়। নারীদের নিয়ে ইতিবাচক চিন্তা চেতনা এবং কমিটিতে অগ্রাধিকার দেওয়ায় প্রশংসায় ভাসছেন বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়।

শিরোনাম