সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরের ফোর্ডনগর গ্রাম নিবাসী সাংবাদিক মুকুল ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন।তার মার্জিত আর্টফুল এ পোস্টকে ঘিরে নানা আলোচনা চলছে।কেউ কেউ কমেন্টে বলছেন,ভাই আপনি কি বাইরে যাচ্ছেন?তবে তার ঘণিষ্ঠজনরা বলছেন,তার বাইরে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন,আগামী ৬ তারিখ থেকে আমার জীবনের বহু কিছুর পরিবর্তন ঘটাতে যাচ্ছি, বিশেষ করে সাংবাদিকতা বাদদিয়ে অন্য পেশায় নিজের জীবনকে ব্যস্ত রাখবো!
জীবন একটা বহমান নদীর মতো। এখানে জোয়ার-ভাটা আছে। চলার পথে অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় ঘটবে, কেউ হারিয়ে যাবে কোন কারণ ছাড়াই। আবার কেউ হারিয়ে গেলেও কিছু স্মৃতি রেখে যাবে।
কারো প্রতি মায়া হবে, কারো কথা মনেই পড়বে না কখনো। তবুও জীবন থেমে থাকবে না। জীবন চলবে জীবনের গতিতে।জীবন থেকে হারিয়ে যাওয়া সকলের প্রতি শুভ কামনা। জীবনে থেকে যাওয়া মানুষগুলোর প্রতি ভালোবাসা।
চলার পথে যাদেরকে কষ্ট দিয়েছি, তাদের কাছে ক্ষমা চাই। যারা কষ্ট দিয়েছেন, তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ সকলের মঙ্গল করুন।”আমিন”