সিংগাইরে বিয়ের প্রলোভনে যুবতীকে গণধর্ষণ, থানায় মামলা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বায়রা ইউনিয়নের কালীনগর গ্রামে প্রমিকাকে বিয়ের প্রলোভনে গণধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধু।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের হারুনের সাথে কালীনগর গ্রামের জনৈকা কন্যা(১৮) এর দীর্ঘদিন ধরে প্রেম বিনিময় চলে আসছিল।রবিবার (২ মার্চ)সন্ধ্যার পর কাওছার বিয়ের কথা বলে ঐ কন্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা চকের একটি কাঠবাগানে নিয়ে সে ও তার বন্ধু বাইমাইল গ্রাম নিবাসী হৃদয় জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে একটি মহল।এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার সদ্য যোগদানকারী ওসি জে ও এম তৌফিক আজম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম