হবিগঞ্জে শিশুসন্তানের ধর্ষণের খবর শুনে প্রাণ হারালো বাবা

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে শিশুসন্তানের ধর্ষণের খবর শুনে প্রাণ হারালো বাবা।হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই খবর শুনে শিশুটির অসুস্থ বাবা মারা গেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির নানি সোমবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে। এ ঘটনায় আটকরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

শিরোনাম