সিংগাইরে আজিমপুরে নিখোঁজ আবুলের লাশ মিললো ভুট্রা ক্ষেতে

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর মহল্লার(২নং ওয়ার্ড) নিখোঁজ মৃত হাসেমের পুত্র আবুল(৪০) এর লাশ মিললো ভুট্রা ক্ষেতে।

জানা গেছে,ঐ গ্রামের আবুল গত শুক্রবার হঠাৎ নিখোঁজ হয়।অনেক সন্ধান করেও তার হদিস মিলছিল না।মঙ্গলবার(১১ মার্চ)সকালে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে লোকজন লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ দুর্গন্ধযুক্ত লাশটি উদ্ধারের চেষ্টা করছিল।তবে কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি।ঘটনাস্থল থেকে পুলিশ জানায়,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শিরোনাম