ছবি তোলা নিয়ে সাংবাদিকদের মারধর করে বরখাস্ত হলেন পুলিশ সুপার

নাটোর প্রতিনিধিঃ
ছবি তোলা নিয়ে সাংবাদিকদের মারধর করে বরখাস্ত হলেন পুলিশ সুপার।নাটোরে স্ত্রীর করা নির্যাতনের মামলায় বরখাস্ত পুলিশ সুপার ফজলুল হককে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। মঙ্গলবার দুপুরে আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাকে হাজতখানায় এক ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে তাকে কারাগারে নিয়ে যায়।

শিরোনাম