বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্রগ্রাম প্রতিনিধিঃ
বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।সীতাকুণ্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার (১০ মার্চ) উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেফতার দেখানো হয়েছে।

শিরোনাম