নোয়াখালীতে কলেজ ছাত্রীর কাছ থেকে সব ছিনতাই, হেনস্তার পর ফেলে দেয়া হলো রিকশা থেকে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাইয়ের পর হেনস্তা করে অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের দরবেশপুর এলাকায় শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়।

শিরোনাম