সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় যশোরের সেই বিএনপির দুই নেতাকে বহিষ্কার

যশোর প্রতিনিধিঃ
সালিশের নামে বাড়ি ভাংচুরের অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফাসহ দুই নেতাকে দলের সাংগঠনিকসহ প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিরোনাম