পটুয়াখালীতে বিএনপি নেতা-কর্মীরা অবরুদ্ধ করলেন ভিপি নুরকে

পটুয়াখালী প্রতিনিধিঃ
নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে এই নেতা তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার তিন ঘণ্টার মাথায় রাত ১টার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নুরুল হক পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন।

শিরোনাম