মানিকগঞ্জ প্রতিনিধিঃ
হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
জানা গেছে,শুক্রবার(২০ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিমনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও মানিকগঞ্জ অভিমুখী একটি মালবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হয়। নিহত ট্রাক ড্রাইভারের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে বিল্লাল(২৯)।
দুর্ঘটনায় আহতরা হলেন,ট্রাকের হেলপার ময়মনসিংহ উপজেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রতন(৩০),বাসের যাত্রী মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোলগারামপুর গ্রামের শুশি মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল(২৭) মানিকগঞ্জ সদর থানা বাখেয়া গ্রামের রাইসুদ্দিনের ছেলে মিনার(৫৫) উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামের ফরহাদে ছেলে মাসুদ (২৫) ও উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রামের খোরশেদের ছেলে আনোয়ার (২৬)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে ও এম তৌফিক আজম,ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। পরবআইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।