সিংগাইরে পত্রিকায় বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ইটভাটা মালিক সমিতির প্রতিবাদ সভা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুকে জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতি।

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার খোলাপাড়াস্থ সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ কোম্পানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন,মো. মজনু মিয়া,সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবু, নজরুল, আউয়াল, সুরুজ ও গাজী প্রমূখ।

শিরোনাম