গাজীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলো আরও দুই নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার কোনাবাড়ী ও সেলিমনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩০) ও কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকার বেলাল হোসেন (৪৫)। তারা দুজনই গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার নিরাপত্তাকর্মী।

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কোনাবাড়ী ও সেলিমনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩০) ও কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকার বেলাল হোসেন (৪৫)। তারা দুজনই গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানার নিরাপত্তাকর্মী।

শিরোনাম