পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিলো বিএনপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম থানা ঘেরাও করে ভাঙচুর, হামলা, আসামি কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট ছোড়া হয়। এ সময় আট পুলিশ সদস্য আহত হন।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল কোর্ট দুই জনকে এক মাসের করে সাজা দেন।

পাটগ্রামের অ-বাজার এলাকা থেকে রাতে বেলাল ও সোহেল নামে দুই জনের কাছে এক লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।

বুধবার বিএনপির দুই জনকে আটক করার খবরে বিএনপির কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে রাতে তারা থানায় আসে। সেখানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তোপের মুখে মধ্যরাতে ওই দুই জনকে ছেড়ে দেয় পুলিশ

শিরোনাম