সরকারের জাতীয় ঐকমত্যের বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দল: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিনিধিঃ
সরকারের জাতীয় ঐকমত্যের বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দল দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাষ্ট্রের সংস্কারের জন্য এবং জাতীয় ঐকমত্য তৈরি করতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগে দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়ে সমর্থন জানালেও একটি দল বিপক্ষে অবস্থান নিচ্ছে। ফলে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি নিজের ও দলীয় স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থে ত্যাগ স্বীকার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।’

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সাংগঠনিক থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরোনাম