সিংগাইরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইশাকে কুপিয়ে জখম করেছে মব সন্ত্রাসীরা।

জানা গেছে, গত ২রা জুলাই মব সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না,তা জানা যায়নি।এ ঘটনায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

শিরোনাম