পুলিশের গাড়ী থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে পুলিশের একটি গাড়ি থেকে সরাসরি ক্যাপ বিতরণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে,পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।এ সময় পাশেই ছিল নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়ী।আর এ গাড়ী থেকেই বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণের ঘটনা ঘটে।

বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমাদের সদস্যরা ইচ্ছা করে এমন কিছু করেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শিরোনাম