সাটুরিয়া থানায় আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৮ জনে।গত সোমবার সন্ধ্যায় সাটুরিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলছে,সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামিদের থানা প্রাঙ্গণ থেকে প্রিজন ভ্যানে মানিকগঞ্জ সদর থানায় নেওয়ার সময় তাঁদের আত্মীয়স্বজনেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।পুলিশ আরো বলছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিরোনাম