মানিকগঞ্জে ভুয়া এনজিওর নাম করে ৩ কোটি টাকা হাওয়া!

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে একটি এনজিওর বিরুদ্ধে তিন কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ৭ জুলাই উত্তেজিত গ্রাহকরা এ ঘটনায় এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাসকে (৪৫) রশি দিয়ে বেঁধে রাখেন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় যাতে সাধারণ মানুষ তাদের আমানত ফেরত পায়, সে ব্যবস্থাই নেয়া হবে।

শিরোনাম