মার্কিন শুল্ক আরোপে ধ্বংশের মুখে পোষাক শিল্প,কি করবে ইউনুস সরকার?

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট থেকেই শুল্ক কার্যকর হবে। কোনও সময়সীমা বাড়ানো হবে না।

মঙ্গলবার ট্রাম্প বলেছেন, যেসব দেশকে চিঠি পাঠানো হয়েছে, তারা যেন বুঝে নেয়,এটি চূড়ান্ত সিদ্ধান্ত। শুল্ক আরোপের বিষয়ে নতুন করে কোনও ছাড় বা সময় দেওয়া হবে না।

চিঠিগুলোর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের কাছে পাঠানো বার্তায় ট্রাম্প বলেছেন, দুই দেশের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশকে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় আনা হয়েছে।

শিরোনাম