টানা বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের জনজীবন বিপর্যস্ত

সংবাদ জমিন ডেস্কঃ
চার দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলসহ সারাদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

সোমবার ভোর থেকে সূর্যের দেখা মেলেনি। মঙ্গলবারও দিনভর বৃষ্টি ছিল। জীবন ও জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছেন মানুষ। গত কয়েকদিনের ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের ফলে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মহানগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোডসহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নগরীতে চলাচলকারী কর্মজীবী মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণ ভোগান্তিতে পড়েছেন।

শিরোনাম