বাসের ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর বাবার, ১০টি বাস আটক

নিজস্ব প্রতিনিধিঝ
রাজধানীর বকশীবাজারে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষতিপূরণ আদায়ে ১০টি বাস আটক করেছে।

জানা গেছে,বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিফাত বিন জুহুর বাবা বকশীবাজারে বাসের চাপায় প্রাণ হারায়।এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।শিক্ষার্থীরা ক্ষতিপূরণ আদায়ে বেশ সংখ্যক বাস আটক করে।এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছিল।

শিরোনাম