মিটফোর্ডে মধ্যযুগীয় বর্বরতায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় বর্বরতায় মো. সোহাগ (৩৯) নামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেন দেন।

আসামিরা হলেন,মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)।এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ হত্যার ঘটনা ঘটে। যা সারা দেশে টক অব দ্য টাউনে পরিমত হয়।

শিরোনাম