চট্টগ্রামে স্ত্রীকে ১১ টু*করা, স্বামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার

সংবাদ জমিন ডেস্কঃ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায় ঘাতক স্বামী সুমনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী এলাকার সুন্দর আলীর ছেলে।

এর আগে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে ফাতেমা বেগম পলি (৩২) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। সুমন পেশায় গাড়িচালক। ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার বাবার নাম কামাল উদ্দিন। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান আছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম