পুলিশ হেফাজতে অধ্যাপক ফিরোজা আশরাবীর মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
পুলিশ হেফাজতে অধ্যাপক ফিরোজা আশরাবীর মৃত্যু।রাজধানীর ভাটারা থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেন ঢাকা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফিরোজা আশরাবী (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশের দাবি, আশরাবী ঘটনার দুদিন আগে অনলাইন থেকে বিষ সংগ্রহ করেছিলেন এবং তিনি পরিকল্পিতভাবে সেই বিষ পান করে আত্মহত্যা করেছেন। পুলিশ হেফাজতে এই মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে—থানায় আটক থাকা অবস্থায় ভিকটিমের কাছে বিষ পৌঁছালো কীভাবে? এ প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও পদ্ধতিগত দুর্বলতা নিয়েও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শিরোনাম