টঙ্গীতে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা,গ্রেফতার-৪

গাজীপুর প্রতিনিধিঃ
টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে (২১) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ ঘটনায় ভিকটিমের দুলাভাই জসিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো রাফসান জানি রাহাত (২৮), রাশেদুল ইসলাম (২০), কাওছার আহম্মেদ পলাশ (২৩) ও রাকিব ইসলাম (২৬)।

শনিবার (১২ জুলাই) টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শিরোনাম