জামায়াত সবসময় ধান্দা খুঁজে বেড়ায়ঃ রিজভী

সংবাদ জমিন ডেস্কঃঃ
এবার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এক হাত নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে,বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন ‘অপপ্রচারের’ জন্য জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এ দেশে রাজনীতি করতে পেরেছেন, এখন তার জ্যেষ্ঠ পুত্রকে আপনারা টার্গেট করেছেন। বুক-পিঠ বলে আপনাদের কিছু নেই। আপনারা সবসময় সুবিধা ও ধান্দা খুঁজে বেড়ান’

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।

শিরোনাম